বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১১.৩০টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট জয়নাব বেগম।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই সরূপানন্দ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক লুৎফুর রহমান। প্রধান বক্তা ছিলেন মহাসচিব নাজিম উদ্দীন আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে কক্সবাজার জেলার জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট সাইফুল ইসলামকে সভাপতি ও বোয়ালখালী উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই এস এম জিহাদ বাবলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।