Logo সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন

ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি প্রকাশ, ছাত্রদলের উদ্বেগ ও নিন্দা

ইবি প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবিরের এক নেতাকে থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে দিনভর ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের উত্তেজনার পর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশিত হয়েছে। 

গতকাল শনিবার (০৫ সেপ্টেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে ২৮ জনের আহ্বায়ক কমিটি করা প্রকাশ করা হয়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইবি ছাত্রলীগের ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ইবি ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও ছাত্রদলের অন্য নেতাকর্মীরা। 


ফেসবুক পোস্টে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম ক্যাম্পাসে পরিচালনার সুযোগ দেওয়া হবে না। তবে অপরাধে জড়িত নয়, এমন কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সমর্থনও ছাত্রদল করে না। নিষিদ্ধ সংগঠনের নামে ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও আধিপত্যের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবিলা করা হবে।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কমিটি ঘোষণার বিষয়ে অবস্থান পরিষ্কার ও নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। 


আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর আওতায় নিষিদ্ধ করা হয়েছে। সেই সংগঠনের নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে না।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনো নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জায়গা হতে পারে না। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের রাজনীতিকে ক্যাম্পাসে পুনর্বাসনের সুযোগ দেবে না। নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।


প্রসঙ্গত, গতকাল দুপুর পৌনে দুইটার সময় জিয়াউর রহমান হলের ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী জুহায়েরকে থাপ্পড় মারে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলীনূর রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর ছাত্রশিবির-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওইদিন রাত ১১ টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় সংগঠন। 
 

বিষয়:

যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলল চীন

যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলল চীন

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি প্রকাশ, ছাত্রদলের উদ্বেগ ও নিন্দা

ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি প্রকাশ, ছাত্রদলের উদ্বেগ ও নিন্দা

ডাসারে বিএনপি নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ

ডাসারে বিএনপি নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ

পেকুয়ায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার 

পেকুয়ায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার 

ডাকসু উদ্যোগে স্মারক গ্রন্থ "ভারতীয় আধিপত্যবাদের কাঁটাতারে ঝুলে থাকা শহীদ ফেলানী"-এর মোড়ক উন্মোচন

ডাকসু উদ্যোগে স্মারক গ্রন্থ "ভারতীয় আধিপত্যবাদের কাঁটাতারে ঝুলে থাকা শহীদ ফেলানী"-এর মোড়ক উন্মোচন

রুহিয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রুহিয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রোড মার্চের নামে কেউ জনগনের জানমালের ক্ষতির চেষ্টা করলে ছাড় দেয়া হবেনা--প্রতিমন্ত্রী মীর হেলাল
১০

রোড মার্চের নামে কেউ জনগনের জানমালের ক্ষতির চেষ্টা করলে ছাড় দেয়া হবেনা--প্রতিমন্ত্রী মীর হেলাল

এলাকার খবর

সম্পর্কিত