ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক, সদর থানায় হস্তান্তর

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
  • আপডেট সময় : ০৯:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

২১ জুন কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিকালে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম জেসমিন আক্তার। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত হারুন মিয়া এবং মাতা মৃত শাহেনা আক্তার।

বিমানবন্দরের নিরাপত্তা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্তব্যরত সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ২১ জুন পরিচালিত অভিযানে জেসমিন আক্তারকে আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক পাচার প্রতিরোধে বিমানবন্দরে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক, সদর থানায় হস্তান্তর

আপডেট সময় : ০৯:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬