ঢাকা ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজার সদর উপজেলার আলোচিত মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি রবিউল হাসান (২৮)-কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫, কক্সবাজার এবং র‌্যাব-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর থানার পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ যৌথভাবে ছায়াতদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে।

তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মামলার প্রধান আসামি রবিউল হাসান ফেনী জেলার মহিপাল এলাকায় আত্মগোপন করে আছে। পরে বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ফেনী সদর থানার মহিপাল বাস কাউন্টার এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল হাসান কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকার নজির আহমদের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হাসান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সে কক্সবাজার থেকে পালিয়ে ফেনীর মহিপাল এলাকায় আত্মগোপন করেছিল বলেও জানিয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬