কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরান প্রস্তুত। তবে দেশটির ওপর সামরিক হামলা হলে আরো কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে আরাগচি বলেন, কূটনৈতিক সমাধান খোঁজার বিষয়ে ইরান যেমন আন্তরিক, নিজেদের রক্ষার বিষয়েও তেমনি আন্তরিক। তাসনিম নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। আরাগচি বলেন, ‘কূটনৈতিক পথে একটি ন্যায্য সমাধানে পৌঁছাতে আমরা প্রস্তুত। একই সময়ে যেকোনো সামরিক আগ্রাসনের জবাবে আরো বিধ্বংসী প্রতিক্রিয়া জানাতেও আমরা প্রস্তুত।’ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের আগে আজ একই ধরনের মন্তব্য করেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানের প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপকে কেন্দ্র করে তিনি ওই মন্তব্য করেন। তেহরানের এই অবস্থানে একদিকে কূটনৈতিক সমাধানের প্রস্তুতির কথা বলা হয়েছে, অন্যদিকে সামরিক হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার বার্তাও দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টারঃ ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্যরোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬...
গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি সরকারের কর্মকাণ্ডকে বিশ্বের বিবেকের জন্য গুরুতর কলঙ্ক হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। তিনি...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পূর্বঘোষিত এ...
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি...
জাতিসংঘে দেওয়া ভাষণে জুলাইযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন তুরস্কের প্রেসিডেন্ট
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। ফিলিস্তিনের গাজায়...
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ...
এশিয়ায় আরো একটি নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা!
থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত (মালয় ভাষী) দক্ষিণাঞ্চলের আলাদা স্বাধীন ইসলামিক দেশ না গড়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বিচ্ছিন্নতাবাদী...
পাকিস্তানের প্রধানমন্ত্র্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ...