Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৫ দোকান: নিমিষেই নিঃস্ব ব্যবসায়ীরা

রোকনুজ্জামান সবুজ (জেলা প্রতিনিধি,জামালপুর)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৫ দোকান: নিমিষেই নিঃস্ব ব্যবসায়ীদের কান্না! ছবি:
ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ৫ দোকান: নিমিষেই নিঃস্ব ব্যবসায়ীদের কান্না! ছবি:

গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হুট করেই চারদিকে ছড়াতে থাকে কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যেই সেই আগুনে ছাই হয়ে গেল ৫টি ব্যবসা প্রতিষ্ঠান।

জামালপুরের ইসলামপুরে দালালবাড়ি মোড় বাজারে ঘটে যাওয়া এই আকস্মিক অগ্নিকাণ্ডে বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের দাবি,আগুনে পুড়ে অন্তত ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়ে গেছে।

​ঘটনাটি ঘটে সোমবার দিবাগত মধ্যরাতে, উপজেলার পার্থশী ইউনিয়নের পূর্ব গামারিয়া এলাকার দালালবাড়ি মোড় বাজারে।

​বাজারের পাহারাদার আঞ্জু মিয়া জানান, ডিউটিতে থাকার সময় রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ ‘রাজ মেডিকেল’ নামের একটি ওষুধের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে আশেপাশের মানুষকে ডাকতে ডাকতে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।

​খবর পাওয়ার পর ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যৌথ প্রচেষ্টায় কিছু মালামাল অক্ষত উদ্ধার করা সম্ভব হলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় পাঁচটি দোকান।

​সব হারিয়ে বাকরুদ্ধ ‘রাজ মেডিকেল’-এর স্বত্বাধিকারী রাজিব বলেন, দোকানে নগদ টাকা,মোবাইল রিচার্জের প্রায় ৫ লাখ টাকাসহ বিপুল পরিমাণ ওষুধ ছিল। চোখের সামনেই আমার সারাজীবনের উপার্জন ছাই হয়ে গেল!

​মনোহারি ব্যবসায়ী ছালামের কণ্ঠেও একই হাহাকার,দোকানে প্রায় তিন-চার লাখ টাকার মালামাল ছিল, কিচ্ছু বাঁচাতে পারি নাই। রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরা ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, গভীর রাতে চিৎকার-চেঁচামেচি শুনে বের হয়েই দেখেন বাজারে আগুনের তাণ্ড

​ইসলামপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান,আগুনে পাঁচটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে,তবে ক্ষয়ক্ষতির পুরো হিসাব এখনো নিরূপণ করা হচ্ছে।

 

 

বিষয়:

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত