ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ইবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নবীনবরণ ও প্রবীণ বিদায়

প্রতিবেদক
admin
১৯ মার্চ ২০২৩, ৩:৪৩ অপরাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্স সেলের আয়োজনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯মার্চ) সকাল ১০ টার দিকে প্রশাসন ভবনের তৃতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মো: আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এবং বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, আপনাদের এই শিক্ষাজীবনে অনেক ছোটখাটো সমস্যার সম্মুখীন হয়েছেন। তারপরও আমরা প্রত্যাশা রাখি আপনারা যখন দেশে ফিরে যাবেন নিজেদের কর্মক্ষেত্রে এবং গবেষণায় যেভাবে উপস্থাপন করতে পারবেন তারওপরেই আপনাদের দেশ থেকে এখানে আগত শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, এবছর ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ থেকে ১ জন সোমালি রিপাবলিক শিক্ষার্থী তার স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

এবং স্নাতকে নেপাল থেকে ফার্মেসী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগে ২ জন এবং গাম্বিয়া থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগে ভর্তি হয়েছেন।

এছাড়াও ভারত থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ ও ইংরেজি বিভাগে পিএইচডিতে ২ জন এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ১ জন এমফিলে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎