ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

হরিপুরে বরণও বিদায়ী সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদক
admin
৫ মার্চ ২০২৩, ২:০০ পূর্বাহ্ণ

Link Copied!

মো জহুরুল ইসলাম( জীবন ) হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রাথমিকে নব যোগদানকৃত শিক্ষকদের বরণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হরিপুর উপজেলা শাখার আয়োজনে শনিবার হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১১টায় সমিতির সহ সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৩৩ জন নবাগত প্রাথমিক শিক্ষক কে ফুল দিয়ে বরণ ও ১৮ জন অবসর প্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক ক্রেস প্রদান করেছেন।

অনুষ্ঠানের আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ,লীগ সভাপতি অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান (মুকুল),বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হক,আ,লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এম এ জাহিদ ইবনে সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ,লীগ সহ সভাপতি আব্দুল কাইযুম পুস্প।

সভায় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান, জেলাপরিষদ সদস্য আনিসুজ্জামান(সান্ত),সাবিনা ইয়াসমিন রিপা,বীব মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার বাবু নগেন কুমার পাল,প্রধান শিক্ষক জামাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সমিতির সম্পাদক প্রধান শিক্ষক আলী আকবর।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ