ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ

Link Copied!

মজহারুল ইসলাম বাদল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

“পুলিশই জনতা-জনতাই পুলিশ” এই স্লোগান রেখে সোমবার (২৭ ফেব্রুয়ারী) ঠাকুরগাঁও সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।

জনসাধারণের অংশ গ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম এবং সদর থানার আকচা ইউনিয়নে আইন-শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে সোমবার ১২ টায় আকচা ইউনিয়ন পরিষদের চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩নং আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সদর থানার ওসি মোঃ কামাল হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আকচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান তুষার চৌধুরী, বিট পুলিশ অফিসার এস আই মোঃ হাফিজুর রহমান, প্ররোহিত নাড়ায়ন চন্দ্র, মোশাররফ হোসেন, মহিলা সদস্য ফুলজাল। ইউপি সদস্য বাবলুর রহমান, সন্তোষ কুমার বর্মন বালু প্রমূখ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।

অনুষ্ঠানের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাল্য বিবাহ, ইভটিজিং, অনলাইন গেমসহ মাদক নির্মুলের বিষয় জনসচেতনতার আহবান জানান। তিনি বলেন, স্থানীয় যে কোন আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলে বাংলাদেশ পুলিশের অনলাইন সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে আপনারা দ্রুত পুলিশের সেবা পাচ্ছেন, আপনারা যে কোন বিষয় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন মনে রাখবেন পুলিশই জনতা আর জনতাই পুলিশ।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার