ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

ইবিতে পাঁচ দিন পর খুললো উপাচার্যের কার্যালয়

প্রতিবেদক
admin
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫৩ অপরাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি :

 

তালা দেওয়ার প্রায় পাঁচদিন পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্যের কার্যালয়ের তালা খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী যারা বর্তমানে বিচারক ও সহকারী বিচারক হিসেবে কর্মরত আছেন তাদের সাথে শুভেচছা বিনিময়ের উদ্দেশ্যে তালা খোলা হয় বলে জানা যায়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তালা খোলা হয়।

 

এর আগে গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ফারাহ জেবিন ও মিসেস সালাম পৃথক দুইটি ফেসবুক আইডি থেকে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামের কন্ঠ সদৃশ ৫টি অডিও ক্লিপ ভাইরাল হয়। পরে ২১ ফেব্রুয়ারি আল বিদা নামে ফেসবুক আইডি থেকে উপাচার্যের আরও একটা অডিও ক্লিপ ভাইরাল হয়।অডিওগুলোতে চাকরির প্রশ্নের বিষয়ে কথোপকথন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসিকে কথা বলতে শোনা যায়। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৮ ফেব্রুয়ারি অস্থায়ী চাকুরীজীবি পরিষদ ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে এবং উপাচার্যের কার্যালয়ে তালা দেয়।

 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা তাদের সাথে কথা বলে বুঝিয়েছি আজকে বিশ্ববিদ্যালয়ে দেশের হাইকোর্টের বিচারকসহ বিভিন্ন জায়গার জাজরা এসেছেন। তাদের সম্মানার্থে সমঝোতা করে বুঝিয়ে এটা করা হয়েছে।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার