ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সিরাজগঞ্জে পিকআপ চাপায় মা-ছেলের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার চালা এলাকায় পিকআপ চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- করুনা খাতুন ও তার ৬ বছরের শিশুপুত্র তারিকুল ইসলাম।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল ইসলাম জানান, সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় মহাসড়কের পাশে করুনা খাতুন তার ছেলে তারিকুল ইসলামকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হাটিকুমরুল থেকে শাহজাদপুরগামী একটি সিমেন্ট বোঝাই পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। পরে পিকআপটি আরো একটি অটোভ্যানকে ধাক্কা দিলে আরো এক যাত্রী আহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি