ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত!

প্রতিবেদক
admin
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ

Link Copied!

মোঃ শাহীন,
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী এলাকায় সীমান্তের ওপারে মিয়ানমার থেকে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে।

সোমবার (২০ফেব্রুয়ারি)বিকাল ৭জসাড়ে ৪ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি
আনোয়ার হোসেন (৩০) নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আমতলী ৮নং ওয়ার্ডের আবদুস সালাম এর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাকঢালা আশারতলী সীমান্ত পিলার ৪৪/৪৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের ওপার থেকে গরু আনতে যান আনোয়ার । সেখানে মাইন বিস্ফোরণে ডান পায়ে ক্ষতবিক্ষত সহ শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়।
আহত আনোয়ার বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি শুনেছেন।

উল্লেখ্য গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলী, কম্বনিয়া, জামছড়ির কয়েকটা পয়েন্টে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের চোরাই গরু নিয়ে আসছে কয়েকটি সিন্ডিকেটের সদস্য।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা