ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

হিলি সীমান্তের জিরো পয়েন্টে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
admin
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

মোস্তাকিম হোসেন হিলি স্থলবন্দর সংবাদদাতা :

দুই বাংলার সম্প্রীতির প্রয়াসে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শুন্য রেখায় অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও ভারতের বাঙ্গালী ভাষা প্রেমীরা।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ভারতের ১৬ জনের একটি প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এসময় ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধা সহ স্থানীয়রা।
পরে সীমান্তের জিরো পয়েন্টে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি তারা শ্রদ্ধা জানান।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির,প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু এবং ভারতের দক্ষিণ দিনাজপুরের উৎজীবন সোসায়টির সম্পাদক সুরজ দাস,বালুরঘাট রেইনবো কালচারাল একাডেমির সম্পাদক শুভঙ্কর রায়,কবি জয়ন্ত চক্রবর্তী ও গৌতম চক্রবর্তীসহ বিভিন্ন স্থরের মানুষেরা উপস্থিত ছিলেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন ও কবিতা পাঠ করেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ