ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

ভাষা শহীদদের স্মরণে রাবি প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা

প্রতিবেদক
admin
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

রাবি সংবাদদাতা:

মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রেসক্লাবের সদস্যরা।

এর আগে সংগঠনটির কার্যালয় (কাজী নজরুল ইসলাম মিলনায়তন) থেকে একটি শোক র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজালাল ইসলাম তুহিনের সঞ্চালনায় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর পরে সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান অভি বলেন, একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজ থেকে ৭১ বছর আগে নানা আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে ও ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলা পেয়েছি। কিন্তু আমরা আজও ভাষাকে মূল্য দিতে পারিনি। ব্যানার, বিলবোর্ড, সাইনবোর্ডে জগা খিচুড়ি মার্কা বাংলা ব্যবহারে বাংলা ভাষা তার স্বকীয়তা হারিয়েছে। এটা ভাষা শহীদদের প্রতি অবমাননার সামিল।

তিনি আরো বলেন, আমরা বাংলা ভাষার অধিকার পেয়েছি হায়তো কিন্তু কতটুকু ভাষার স্বকীয়তা রাখতে পেরেছি? আজও আমরা এক জাতীয় শিক্ষা ব্যবস্থা চালু করতে পারিনি। এতে পাকবাহিনীদের উদ্দেশ্যই বাস্তবায়িত হয়েছে। কারণ তারা চেয়েছিল বাংলা যেন তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে। সেটাই হয়েছে। এটা বড়ই পরিতাপের বিষয়। এসময় প্রেসক্লাবের সদস্যদের বাংলা বানানের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।

এ সময় সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের জামিল, কোষাধ্যক্ষ শোয়াইব শুভ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসিক আদনান, দপ্তর সম্পাদক মনির হোসেন মাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম নেহাল, ক্রীড়া সম্পাদক আসাদুল্লাহ গালিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।##

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার