ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

হিলি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবককে হত্যা

প্রতিবেদক
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৬:২০ অপরাহ্ণ

Link Copied!

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা ;

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে শাহাবুল ইসলাম বাবু (২৩) নামের এক বাংলাদেশী নিহতের ১৯ ঘন্টা পার হলেও লাশ পায়নি পরিবার,লাশের অপেক্ষায় বাবা,মা-স্ত্রীসহ স্বজনরা। অন্যদিকে সীমান্তে বিজিবির ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করছেন না জয়পুরহাট ২০-বিজিবির অধিনায়ক লে.কর্ণেল রফিকুল ইসলাম।

শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হিলি সীমান্তবর্তী ধনন্দা এলাকার ২৮৫ / ২৫ সাব পিলারের ৩শ গজ অভ্যন্তরে বিএসএফর ছোড়া গুলিতে ওই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানা যায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত শাহাবুল হোসেন (২৩) হাকিমপুর উপজেলার ফকিরপাড়া ধরন্দা এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে।

পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যার দিকে ভারত অভ্যন্তরে দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এরপর রাত ১০ দিকে লোকমারফত ও ফেসবুক থেকে জানা যায়, ভারত অভ্যন্তরে বিএসএফ শাহাবুলকে গুলি করে হত্য করেছে। এরপর বিজিবি হিলি আইসিপি ক্যাম্পে একাধিকবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

নিহতের পিতা আবুল হোসেন বলেন,আমার ছেলেকে বিএসএফ গুলি করে হত্যা করেছে এমন খবর পেয়ে গতকাল রাত থেকেই বিজিবির সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু তারা কিছুই জানাচ্ছেনা।

নিহতের স্ত্রী বাবলী জানান, শুক্রবার সন্ধ্যায় মেয়ের খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাত ১০ টার দিকে প্রতিবেশীরা জানান আমার স্বামীকে বিএসএফ হত্যা করেছে।

পতাকা বৈঠকের বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল ইসলাম বলেন,হিলি সীমান্তের ভারতীয় অভ্যান্তরে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। তবে লাশের বিষয়ে বিএসএফের সাথে আমাদের কোন বৈঠক হয়নি,প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমরা বৈঠক করেছি। যেহেতু ঘটনাটি ভারত অভ্যন্তরের তাই এ বিষয়ে আমাদের কোন মন্তব্য নেই। সেই সাথে বিএসএফ এ বিষয়ে অবগত করেননি।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা