ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ইবির এইচআরএম বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট(এইচআরএম) বিভাগের স্নাতক সম্মান প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ ভবনের বিভাগীয় হল রুমে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা দেন।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. শিমুল রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন। এছাড়াও বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, উম্মে সালমা লুনা এবং প্রভাষক ফারিয়া ইসলাম অরিদি সহ বিভাগের নবীন এবং প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে নবীন ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ