ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ইবি ছাত্রলীগের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১:১৩ পূর্বাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমর একুশে বইমেলার প্রাঙ্গণ অপরিষ্কার থাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রলীগ। এসময় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এই অভিযানটি শুরু হয়। এসময় তারা প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে প্রাঙ্গণের সকল ময়লা আবর্জনা কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলেন।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সব সময় শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সুস্থ রাখার জন্য কাজ করে আসছে। অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় গত তিনদিন ধরে আমরা লক্ষ্য করছি যে মেলার মাঠটি ময়লা আবর্জনায় ভরপুর হয়ে আছে।

ছাত্রলীগের কর্মীরা আজ নিজ উদ্যোগে মেলার এই মাঠ সম্পূর্ণ পরিষ্কার করেছে যার কারণে এখন মেলায় প্রবেশ করলে অন্যরকম এক পরিবেশ মনে হবে। আজ বিশ্ববিদ্যালয়ের হল, অনুষদ এবং অন্যান্য ছাত্রলীগের কর্মীরা যারা সহযোগিতা করেছে তাদের এই কাজ আমি অনন্য এক ঘটনা মনে করি। এইসময় তিনি মেলায় ছাত্রলীগের স্টলে সবাইকে আসার আহ্বান জানান।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎