ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

শেখ রাসেল কে নিয়ে সামছুল আলম সাদ্দামের নতুন বই

প্রতিবেদক
admin
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে লেখক, কবি, প্রাবন্ধিক ও শিল্প সমালোচক সামছুল আলম সাদ্দামের “আমাদের ছোট রাসেল সোনা”। বইটি প্রকাশ করেছে বই বাজার প্রকাশনী আর প্রচ্ছদ এঁকেছেন মাহাবুবুল আলম৷

বইটির দশ অধ্যায়ে মোট পৃষ্ঠা সংখ্যা ৯৫ টি। বইয়ের মুদ্রিত মূল্য ২৫০ টাকা। এছাড়াও অমর একুশে বইমেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে বইটি রকমারি ডটকমে এবং অরন্যক ডটকম থেকেও সংগ্রহ করা যাবে। বইটি একুশে বই মেলায় বই বাজার প্রকাশনীর ৪৯২-৯৩ নং স্টলে পাওয়া যাবে৷

সামছুল আলম সাদ্দামের জন্ম কুমিল্লার লক্ষীপদুয়ায়। বেড়ে ওঠা ঢাকাতেই৷ লেখেন বিশ্বাসের কথা- বাস্তবতার কথা। আইন পেশায় উচ্চশিক্ষা গ্রহণ করলেও প্রবল আগ্রহ সাহিত্যের নানা প্রসঙ্গ নিয়ে। ক্যারিয়ারের অনেকটা সময় কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় ল’ ফার্মে। তবে শৈশব থেকেই লেখার প্রতি প্রবল আগ্রহ তার সাহিত্যেপ্রেমী মনকে বাস্তবতার মরিচিকায় হারিয়ে যেতে দেয়নি৷ তার লেখায় রচনাশৈলীর বিচিত্র কৌশল আর গভীর জীবন বোধের রসায়ন বরাবরই পাঠক মহলে প্রশংসা কুড়িয়েছে।

প্রায় দুই দশক ধরে আওয়ামী ছাত্র রাজনীতির একাল-সেকালের সাক্ষী সামছুল আলম সাদ্দামের দেশসেরা ‘নানা প্রকাশনা’ থেকে প্রায় দশটি বই প্রকাশ পেয়েছে। প্রাপ্তির ঝুড়িতে তুলেছেন একাধিক সন্মাননা। তার লেখা বইয়ের মাঝে ‘আমার দেখা বঙ্গবন্ধু’, ‘জননেত্রী ও একটি বাংলাদেশ’ পাঠক মহলে জনপ্রিয়তার শীর্ষে। লেখালেখির পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনবোধ ও সাহিত্য দর্শন নিয়ে গবেষণা করছেন তিনি। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার