ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

ইবিতে ছাত্রী র‍্যাগিংয়ের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে র‍্যাগিংয়ের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। তাদের আগামী পাঁচ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে অনাকাঙ্ক্ষিতভাবে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে যা বিভিন্ন পত্রিকা ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে জেনেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে, এই ধরনের অপরাধকে তারা সমূলে উৎপাটন করবে। তাই উক্ত র‍্যাগিংয়ের ঘটনাকে সুষ্ঠুভাবে তদন্ত করার স্বার্থে নিম্নোক্ত ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। উক্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মুন্সি কামরুল হাসান অনিককে। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন বনি আমিন, রাকিবুল ইসলাম এবং মো: জাকির হোসেন।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে ফুলপরি খাতুন নামে নবীন এক ছাত্রীকে শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীরা র‍্যাগ দেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অভিযুক্তরা পাল্টাপাল্টি প্রশাসনের কাছে অভিযোগ করে বিচার দাবি করেন।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা