ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার মানুষের পাশে দাঁড়াচ্ছেন ফারাজ করিম চৌধুরী

প্রতিবেদক
admin
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২:৩১ পূর্বাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধিঃ

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সারাদেশের আলোচিত তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।

তিনি বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিয়েছেন তিনি।

জানা যায়, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে এবিষয়ে ফারাজ করিম চৌধুরীর আলাপচারিতা হয়।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ থেকে একটি বিমান তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা দিবে এবং তাদের বিভিন্ন ধরনের শীতবস্ত্র সহ আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন বলে আলাপচারিতায় জানানো হয়।

এরই প্রেক্ষিতে আজ সকাল ১১ টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ফারাজ করিম চৌধুরী।

আজ চট্টগ্রামের আগ্রাবাদস্থ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের বিপরীতে অবস্থিত এস.এফ টাওয়ারের সামনে অস্থায়ী কালেকশন বুথ স্থাপন করেন তিনি।

সেখানে ফারাজ করিম চৌধুরীর আহবানে অর্ধশত স্বেচ্ছাসেবী কম্বল, জ্যাকেট, সোয়েটার, স্যানিটারি ন্যাপকিন, মৌজা, বেবি ডায়াপার, আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী পাঠানোর জন্য প্যাকেটজাত করে প্রস্তুত করছেন।

এসব সামগ্রী বৃহস্পতিবার রাত ৮ টার মধ্যে ট্রাকে ভর্তি করে ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসের উদ্দেশ্যে রওয়ানা দিবে।

আগামীকাল শুক্রবার দুপুর ৩ টায় ঢাকার বারিধারা ডিপলোমেটিক জোন, ৫ নং রোডের ৮ নং বাড়ীতে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে এসব সামগ্রী হস্তান্তর করা হবে।

যেখানেই মানবিক বিপর্যয় ঘটে, সেখানেই আশার আলো হয়ে দেখা মিলে মানবিক তরুণ ফারাজ করিম চৌধুরীর।

করোনার কঠিন সময়ে, বিএম ডিপোর অগ্নিকান্ডের ঘটনায় ও সিলেট-কুড়িগ্রামের ভয়াবহ বন্যা সহ দেশের মানুষের প্রতিটি ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে পাশে দাঁড়ানো ফারাজ করিম চৌধুরী ইতোপূর্বে মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে দাঁড়িয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় এবার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার