ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাঙামাটি ভ্রমণে আসা চট্টগ্রাম কলেজের ১৭৫ শিক্ষার্থী পুলিশের ৩ ঘন্টার অভিযানে ডুবোচর থেকে উদ্ধার

প্রতিবেদক
admin
৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ

Link Copied!

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটি ভ্রমণে আসা চট্টগ্রাম কলেজের ১৭৫ শিক্ষার্থীকে তিন ঘন্টা ধরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীবাহী এমএল নাজিম শনিবার বিকেল ৩টা কাপ্তাই হ্রদের ডুবো চরে আটকে যায়। রাঙামাটি সদর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহেদুল ইসলামের নের্তৃত্বে কোতয়ালী পুলিশ শ্বাসরুদ্ধকর এ অভযান সফলতার সাথে সমাপ্ত করে।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে সময় চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মো: আবু তাহের’র নের্তৃত্বে ১৭৫ সদস্যের শিক্ষার্থীদের একটি টীম রাঙামাটি ভ্রমণে আসে। শহরের রিজার্ভ বাজার থেকে এমএল নাজিম নামের লঞ্চযোগে সুবলং ঝর্ণা দেখে ফেরার পথে বিকেল আনুমানিক ৩টার সময় কাপ্তাই হ্রদের কেইল্যামুড়ায় ডুবোচরে আটকা পড়ে। এসময় এক শিক্ষার্থী ৯৯৯ এ ফোন দিয়ে সাহায্য প্রত্যাশা করে। সে মোতাবেক পুলিশ প্রযুক্তির সাহায্যে অনুসন্ধান করে নিশ্চিত হয়ে অকুস্থলে পৌঁছাতে সক্ষম হয়। এরপর পুলিশ দীর্ঘ ৩ ঘন্টা অভিযান ও এক ঘন্টার জলপথ অতিক্রম করে শিক্ষার্থীদের গন্তব্যে নিয়ে আসে।

উদ্ধারকারী টীম প্রধান রাঙামাটি সদর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, আল্লাহর অশেষ রহমতে সকলকে সুস্থভাবে উদ্ধার করতে পেরেছি। ঝুঁকিপূর্ণ এলাকায় যাবার সময় সকলকে সতর্ক থাকতে হয়। লঞ্চ চালক বা কারোর কোন ধরনের গাফিলতি আছে কি-না তা তদন্ত করে দেখা হবে। কারো কোন প্রকার ত্রুটি পেলে ব্যবস্থা নেবেন বলে যোগ করেন এ কর্মকর্তা। রাঙামাটি উন্নয়ন বোর্ড ঘাটে সংবাদমাধ্যমের সামনে ব্রিফিং করার সময় কোতয়ালী থানার ওসি সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১৭০ জন শিক্ষক-শিক্ষার্থী নিয়ে কাপ্তাই হ্রদের ডুবোচরে
আটকা পড়া বিষয়ে চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর আবু তাহের ভূঁইয়া বলেন, ভয়ংকর পরিস্থিতি থেকে পুলিশের সহায়তায় উদ্ধার পেয়েছি। সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :