ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ঘোড়াঘাটে হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় ১২০০ আসামি

প্রতিবেদক
admin
২৮ জানুয়ারি ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণ

Link Copied!

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা

দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুনের একদিন পর ৩৮ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গতকাল শুক্রবার দিনগত রাতে গ্রাম পুলিশ সুশিল চন্দ্র, হাবিবুর রহমান,আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার যোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মন্ডলের (২৩) দাফন শেষ হয়। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী খোদাতপুর হঠাৎপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের ৩৮ টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এর আগে বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবক হত্যাকান্ডে নিহতের বাবা পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চার জনকে আটক করা হয়েছে।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন,এক টুকরো জমির জন্য দুটি প্রাণ গেলো। এটি একটি জঘন্য কাজ করেছে তারা।অন্যদিকে যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের বাড়িতেও অগ্নিসংযোগ ঠিক হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি বিভিন্ন সহায়তা প্রদান করা হবে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন,অগ্নিসংযোগের ঘটনায় ১২০০ জনকে আসামি করে তিন গ্রাম পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এরই মধ্যে দুই যুবককে হত্যার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা