ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ইবি আইসিটি বিভাগ এবং ব্রাকনেট লিমিটেডের চুক্তি সই

প্রতিবেদক
admin
২৮ জানুয়ারি ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ এবং ইন্টারনেট ব্রডব্যান্ড প্রতিষ্ঠান ব্রাকনেট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। এর ফলে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে রিসার্চ, পাবলিকেশন, দক্ষ জনবল তৈরিসহ আরও বেশ কিছু বিষয়ে সমঝোতা করা হয়।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১২৫ নং রুমে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি এই আয়োজন করে। আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন, অধ্যাপক ড. মোঃ জাহিদুল হোসেন এবং ব্রাকনেট লিমিটেডের হেড অব অপারেশন মোঃ মোকাররম হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার আফরিন কাউসার কর্তৃক চুক্তিটি স্বাক্ষরিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও আইসিটি বিভাগের অধ্যাপক ড.পরেশ চন্দ্র বর্ম্মণ, অধ্যাপক ড. মুহাঃ শরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও ব্রাকনেট লিমিটেডের হেড অব এডমিন এন্ড রেগুলেটরি সিকান্দার কবীর, সিনিয়র ম্যানেজার মোঃ শামীম শাহরিয়ার, আনোয়ার হোসেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় থাকবে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্রডব্যান্ড সার্ভিস, সাইবার সিকিউরিটি, আইওটি এবং স্মার্ট সলুশনস, ক্লাউড সলুশনস, ডাটা সেন্টার, কাস্টমার অ্যাডভোকেসি, মার্কেটিং এন্ড সেলস, ফিন্যান্স এন্ড একাউন্টটিং, ইনভেন্টরি ম্যানেজম্যান্ট, হিউম্যান রিসোর্স এন্ড এমপ্লয়ি রিলেশনস, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রভৃতি।

অধ্যাপক ড. জাহিদুল হোসেন পুরো চুক্তির ব্যাপারে বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রি এবং একাডেমিক কোলাবোরেশান যেটি উন্নত বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আমাদের দেশে আগে ছিলো না কিন্তু এখন চালু হয়েছে। সেদিক থেকে আমাদের ইন্ঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাস সেখানে ফোর্থ ইয়ারে ইন্ডাস্ট্রি এটাচম্যান্ট নামে একটি সাব্জেক্ট রয়েছে। আগে এই সাব্জেক্টের ক্ষেত্রে কোম্পানির সাথে ইনফরমালি চিঠি লিখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হতো। আর এখন সেটি ফর্মালি সমঝোতা হচ্ছে। এই চুক্তির আওতায় আমাদের ছাত্রদের ১৫-২০ জন চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে তিন মাস পর্যন্ত কোম্পানিতে গিয়ে প্রেক্টিক্যাল এক্সপেরিয়েন্স নিতে পারবে। এর ফলে কোনো শিক্ষার্থী যখন তার গ্রাজুয়েশন শেষ করে অন্য কোথাও সিভি জমা দিবে তখন এই ইন্টার্নশিপ সিভিতে যুক্ত থাকবে। অর্থাৎ একজন গ্রেজুয়েট ছাত্র তার ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স নিয়েই চাকরিতে জায়েন করবে।

আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন বলেন, ইন্ডাস্ট্রি এবং একাডেমিক বিষয়ের মধ্যে যে সম্পর্ক সেটি খুব গুরুত্বপূর্ণ। আশাকরি এই চুক্তির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা প্রয়োগের যে দক্ষতা সেটি ভালোভাবে শিখতে পারবে এবং দেশের ইন্ডাস্ট্রি রেভ্যুলেশনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবেন।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ