ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

২ যুবক নিহতের ঘটনায় ঘোড়াঘাটে ৩৮ বাড়ি অগ্নিকান্ডে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
admin
২৮ জানুয়ারি ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা

দিনাজপুর ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই জন নিহতের ঘটনায় একদিন পর ৩৮ বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ। ঘরবাড়ি না থাকায় পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে দিন রাত যাপন করছে।

এঘটনায় মামলার প্রধান আসামি আজাহার আলী মন্ডল (৬৩) আত্ম গোপনের একদিন পর রংপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যব। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে রংপুরের ধাপ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব ১৩ দিনাজপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার ওই গ্রামে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, অগ্নিকান্ডে ঘটনায় জড়িতদের সকলকে আইনের আওতায় আনা হবে।

বিকেলে পরিদর্শন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পরিদর্শন শেষে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন তিনি।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, আমরা শুধু ক্ষয়ক্ষতির পরিমানটা বের করার চেষ্টা করেছি। প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।তবে এটি চুড়ান্ত নয়। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে চুড়ান্ত একটি হিসেব বের করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ বলেন, হত্যাকান্ডের ঘটনায় ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছি। তিনি আরো বলেন,অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে সংসদ সদস্য শিবলী সাদিক বলেন,এখানে যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক ও অপ্রত্যাশিত।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তাদেরকে সব ধরণের সাহায্য সহযোগীতা প্রদান করবো।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা