ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে ভিসির বাসভবনের সামনে ঢাবি ছাত্রীরা

প্রতিবেদক
admin
২৭ জানুয়ারি ২০২৩, ১:০৬ অপরাহ্ণ

Link Copied!

ঢাবি প্রতিনিধি :

কুয়েত মৈত্রী হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের হলের আবাসিক ছাত্রীরা।
বিভিন্ন অভিযোগে আবাসিক ছাত্রীরা প্রভোস্টের পদত্যাগের দাবি করেন বলে অবস্থানরত ছাত্রীরা জানান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার পর তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানায়।

হল প্রভোস্ট ড. নাজমুন নাহার পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে ছাত্রীরা ।

ছাত্রীরা নিম্নমানের খাবার, ক্যান্টিনে খাবারে উচ্চদাম, তৃতীয়/চতুর্থ বর্ষে উঠেও হলে সিট না পাওয়া, ক্যাম্পাসে যাতায়াতের ব্যবস্থা সমস্যা ছাড়াও প্রভোস্টে উদাসীনতার কথা জানায়। তিনি ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করে ছাত্রীরা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

ভিসিকে বিভিন্ন দাবি জানাতে ইতোমধ্যে ছাত্রীদের একটি প্রতিনিধি দল তার বাসভবনে প্রবেশ করেছে।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি