ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাঙামাটির মহসিন কলোনীর ১৭ অগ্নিদূর্গত পরিবারে পুলিশের ত্রাণ বিতরণ

প্রতিবেদক
admin
২০ নভেম্বর ২০২২, ১১:৩০ অপরাহ্ণ

Link Copied!

॥ রাঙামাটি প্রতিনিধি ॥

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনীর ১৭ অগ্নিদূর্গত পরিবারের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পুলিশ সুপার মীর আবু তৌহিদ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন।

চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী সহায়তা বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন, ওসি ডিবি শেখ এমদাদুল হক, প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিন, কাউন্সিলর জোসনা বেগমসহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাগণ।

খাদ্য সামগ্রী সহায়তা প্রদানকালে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আশা করি, দূর্গতদের জন্য সকলে এগিয়ে আসবেন।

উল্লেখ্য শনিবার দুপুরে স্থানীয় নুরুল হাকিম মিয়া সওদাগর’র ভাড়া বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে ১৭ টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হয় কমবেশি ৭০ লাখ টাকা মূল্যের সম্পদ। #

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ