ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চৌহালীতে নবাগত (ভারপ্রাপ্ত) ইউএনও সাইফুল ইসলামের যোগদান

প্রতিবেদক
admin
১৪ নভেম্বর ২০২২, ১২:০৭ পূর্বাহ্ণ

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালীতে নবাগত (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোহাম্মদ সাইফুল ইসলাম।

গত ৯ নভেম্বর ২০২২ ইং চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি যোগদান করেন।

মোহাম্মদ সাইফুল ইসলাম ৩৬তম বিসিএস (প্রশাসন)-এর একজন চৌকস কর্মকর্তা। চৌহালীতে যোগ দানের আগে ২০১৮ সালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান ৷ এরপর মানিকগন্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন ৷

তারপর ২০২১ সালে জুলাই মাসে পর্যটন নগরী কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় সহকারী কমিশনার( ভুমি)হিসেবে পদায়ন হয়৷ ওই সময়ে মহেশখালী উপজেলায় ইউএনওর পদ শুন্য থাকায় প্রায় চারমাস ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন তিনি৷

সর্বশেষ তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে সিরাজগঞ্জের চৌহালীতে সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব দেন ৷

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মো: সাইফুল ইসলাম নিউজ ভিশনকে বলেন, সকলের সহযোগিতা পেলে এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। যমুনার ভাঙ্গন কবলিত এ উপজেলার মানুষকে নিরাপদে রাখতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।

চৌহালী উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। সরকারি সকল কাজে সাধারণ মানুষকে সহযোগিতা করতে উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তাকে অবহিত করব এবং সবাই মিলে দৃষ্টিনন্দন উপজেলা পরিষদ তৈরী করব৷

নবাগত ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন৷ তার নিজ জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলা৷ তার স্ত্রীর লালমাটিয়া মহিলা কলেজে বিবিএ অনুষদের লেকচারার হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎