ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নওগাঁর পত্নীতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

প্রতিবেদক
admin
১১ নভেম্বর ২০২২, ১:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ও প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উপলক্ষে বুধবার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ আরাদপুর এর মধ্যে সীমান্ত পিলার ২৫৮/৬-এস এর নিকটবর্তী রাম চন্দ্রপুর নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে (জিআরনং ৭২৫৮৬১, মানচিত্র-৭৮/সি১২) পত্নীতলা ১৪ বিজিবি এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বদেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) লেঃকর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি। অপরদিকে ১১সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বদেন কমান্ড্যান্ট ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর, ভারত শ্রী শঞ্জয় কুমার মিশ্রা। সৌজন্য সাক্ষাৎ এ অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত শেষ হয় বলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি