ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ

মেধাবী ও সংগ্রামী এক তরুণের ইবির শিক্ষক হওয়ার গল্প

প্রতিবেদক
admin
৮ নভেম্বর ২০২২, ৯:১১ অপরাহ্ণ

Link Copied!

ঢাবি প্রতিনিধি

“আমি কৃষক পরিবারের সন্তান।ছোটবেলা থেকেই ডাক্তার হবার স্বপ্ন ছিলো আমার।অসহায় ও গরীব মানুষকে দেখে এ বিষয়টি উপলব্ধি করতাম। কিন্তু আজ আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি।এই পেশার মাধ্যমে সারা দেশে আমার জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই”। এভাবেই অকপটে এই প্রতিবেদকের কাছে নিজের শিক্ষক হবার সংগ্রামী জীবনের কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের সাবেক শিক্ষার্থী নাছির মিয়া।

তিনি বলেন,সবসময় নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করেছি।টিউশনির টাকা দিয়ে পড়াশোনার খরচ চালিয়েছি।অনেক সময় পরিবারের দেবার সামর্থ্য থাকলেও অর্থ নিতাম না।

মোঃ নাছির মিয়ার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায়।তিনি বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ২০১০-১১ ইং সেশনের শিক্ষার্থী ছিলেন।এইচএসসি (সেশন ২০১২/১৩ ইং) পাশ করেন ড. রুস্তম আলী ফরাজি ডিগ্রি কলেজ থেকে।

নাছির মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ সেশনে ভর্তি হয়েছিলেন।মেধাবী এই তরুণ ৩.৮০ পেয়ে বিবিএতে প্রথম স্থান (সিজিপিএ ৩.৮৩) লাভ করেন। পরে এমবিএতেও নাছির প্রথম স্থান (৩.৮৯) লাভ করতে সক্ষম হন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পূর্বে তিনি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।তার সাবেক কর্মস্থল ছিলো তেজগাঁও কলেজ।এরপর হাবিবুল্লাহ বাহার কলেজেও তিনি শিক্ষকতা করেছেন।সেখানে প্রভাষক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করার পর নাছির যোগ দেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে।

জানতে চাইলে নিউজ ভিশনকে বলেন, একজন আদর্শ শিক্ষক হতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করার ইচ্ছা রয়েছে। সুযোগ পেলে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়তে চাই।দেশ হিসেবে আমেরিকা যুক্তরাষ্ট্র আমার প্রথম পছন্দ।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার