ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

ঢাবির এসএম হল ছাত্রলীগের সহ সভাপতি হলেন হাসিবুল হাসান শান্ত

প্রতিবেদক
admin
১৫ অক্টোবর ২০২২, ৩:২৭ অপরাহ্ণ

Link Copied!

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত ১৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হলের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের কর্মী হাসিবুল হাসান শান্ত।

শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনে ভর্তি হন।তার বাড়ি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ সদর উপজেলায়।তিনি প্রথম বর্ষ থেকেই সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত।বর্তমানে তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিশাত সরকারের সাথে রাজনীতিতে যুক্ত আছেন।

হাসিবুল হাসান শান্ত বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া তিনি সলিমুল্লাহ মুসলিম হলে ভূগোল ও পরিবেশ বিভাগ পরিবারেরও সাধারণ সম্পাদক।

হাসিবুল হাসান শান্ত বলেন,বঙ্গবন্ধুর সোনাবাংলা গড়তে কাজ করে যেতে চাই।আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করার সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাব।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি পদে তানভীর শিকদার এবং মিশাত সরকারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠিত হওয়ার প্রায় সাত মাস পর শুক্রবার তা পূর্ণাঙ্গ করা হয়।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা