ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

প্রতিমা বিসর্জনে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে মুসলিম যুবকের মৃত্যু

প্রতিবেদক
admin
৭ অক্টোবর ২০২২, ৩:০৮ অপরাহ্ণ

Link Copied!

জামালপুর প্রতিনিধিঃ আশরাফুর রহমান রাহাত

জামালপুরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে এক মুসলমান যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আকাশ (২২)। নিহত আকাশ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার সোজাউর রহমান রানার ছেলে।

জামালপুর ফায়ার সার্ভিস আজ বুধবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে আকাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে জেলার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, আজ সন্ধ্যায় জামালপুর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিজর্সন দিতে যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন। ওই আনন্দ অনুষ্ঠানে যোগ দেয় আকাশ ও তার বন্ধুরা। বিসর্জনের পূর্ব মুহূর্তে মদ্যপ অবস্থায় প্রতিমার উপর ওঠে আনন্দ ফূর্তি করতে গিয়ে প্রতিমার নীচে চাপা পড়ে পানিতে ডুবে যায় আকাশ।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশের বাবা সোজাউর রহমান রানা জানান, আকাশ প্রতি বছরই বন্ধু বান্ধব নিয়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দেয়। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বিকালে সে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে তারা খবর পান আকাশ প্রতিমার নীচে চাপা পড়ে পানিতে ডুবে মারা গেছে।

জামালপুর থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ ইমন জানান, লাশ উদ্ধার জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ