ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় অপহৃত প্রবাসী রাঙামাটিতে উদ্ধার

প্রতিবেদক
admin
৭ অক্টোবর ২০২২, ২:৫৫ অপরাহ্ণ

Link Copied!

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙ্গুনিয়ার সরফভাটা থেকে অপহৃত সৌদি প্রবাসীকে পুলিশ রাঙামাটি শহরের কাঁঠালতলী থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তার নাম মোঃ হারুন (৪৯)। তিন দিন পূর্বে তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে অপহরণ করে বলে জানান।

পুলিশ ও ভিকটিম জানিয়েছে, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ০৪-১০-২০২২ তারিখের
১২৬ নং জিডি মূলে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ মাঠে নামেন। এসআই আবু নোমান’র নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টীম প্রযুক্তির সহায়তায় ব্যাপক তল্লাশি চালায়। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১০টার সময় শহরের কাঁঠালতলী থেকে অপহৃত সৌদি প্রবাসী মোঃ হারুনকে উদ্ধার করতে সক্ষম হয়। সে রাঙ্গুনিয়া থানার সরফভাটার সিকদার পাড়া এলাকার মোঃ আমীন শরীফ’র ছেলে। ভিকটিম পুলিশকে জানান, তাকে গত মঙ্গলবার দিবাগত রত সাড়ে ৮ টা থেকে পৌনে ৯ টার মধ্যে নারী-পুরুষসহ ৬ সদস্যের একটি অপহরক দল অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এরপর ২ টি বাসা বদল করে এবং বিভিন্ন স্থান ঘুরিয়ে রাঙামাটি শহরের রিজার্ভ বজার এলাকায় হ্রদের পাড়ে তাকে ছেড়ে দিয়ে অপগরক দল সটকে পড়ে। তিনি অপহরক দলের হাত থেকে মুক্ত হয়ে, উদভ্রান্ত অবস্থায় শহরে হাটাহাটি করতে থাকে। পুলিশ প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাঙ্গুনিয়া থানার জিডি মোতাবেক অবগত হয়ে বিশেষ একটি টীমকে মাঠে রেখে প্রযুক্তির সাহায্যে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা