ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

তাসনিয়া হত্যার বিচার চেয়ে চবিতে মানববন্ধন

প্রতিবেদক
admin
২৫ সেপ্টেম্বর ২০২২, ৭:১৮ অপরাহ্ণ

Link Copied!

চবি প্রতিনিধি :

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীরা।

রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কবিরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,চবি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাকিব হোসেন সভাপতি, নোয়াখালী সদর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,আনসারুল হক মাহমুদ,সভাপতি, সুবর্ণচর স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, কাজী মেহেদী হাসান,ইমরান বিন হামিদ,মোহাম্মদ আজহার,সা়ংবাদিক, বাংলা নিউজ, ইসলামুল সজিব, মোঃ তামজিদুল ইসলাম, অলয় দাস প্রমুখ।

রাকিব হোসেন বলেন, গত ২২ সেপ্টেম্বর নোয়াখালী সদরে ঘটে যাওয়া এ নৃশংস ঘটনার সাক্ষী আমরা সবাই।ইতিমধ্যে প্রশাসন একজনকে সনাক্ত করেছে। সে আদালতে জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেছে।
আমরা চাই তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। পাশাপাশি এ ঘটনার সঙ্গে আর কোনও চক্র জড়িত আছে কি-না সেটাও খতিয়ে দেখা হোক।

আনসারুল হক মাহমুদ বলেন, এটা কোনও সাধারণ ঘটনা নয়। শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। অথচ অষ্টম শ্রেণিতে পড়া একজন শিক্ষার্থী যখন তার গৃহশিক্ষকের হাতেই এমন ন্যাক্কারজনক ঘটনার শিকার হন, তখন আমাদের মা-বোনদের নিরাপত্তা আমরা কার কাছে আশা করবো? আমরা তার ফাঁসি চাই।

খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধনে বক্তরা বক্তব্য প্রদান কালে সবাই একটাই চাওয়ার কথা ব্যক্ত করেন তারা যেন এমন হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার পায়।

আরও পড়ুন

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার