ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

ববিতে প্রথমবারের মতো আন্তঃবিভাগ সাতার প্রতিযোগিতার আয়োজন

প্রতিবেদক
admin
৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ণ

Link Copied!

নাঈম ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ সাতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা -২০২২ । বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বেলুন-ফেষ্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটি অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করতে সকলকে একযোগে কাজ করার পাশাপাশি সহনশীলতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।

পরে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহমুদ জানান, প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো করবে তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে চাই।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধান, শিক্ষার্থীবৃন্দসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা।

উল্লেখ্য আন্তঃবিভাগ সাতার প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের ৬৪ জন শিক্ষার্থী এবং ওয়াটারপোলো প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে । প্রতিযোগিতাটি আগামী ০৮ সেপ্টেম্বর শেষ হবে।

আরও পড়ুন

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার