ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টিকটক বানাতে নদীতে লাফ,পানিতে ডু*বে কিশোরের মৃ*ত্যু

প্রতিবেদক
admin
২১ মে ২০২২, ৭:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

মো.জহুরুল ইসলাম
নীলফামারী প্রতিনিধি

ব্রীজ থেকে নদীতে লাফ দেয়ার টিকটক করাকালে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) সকাল ১১ টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দীঘলডাঙ্গি ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম মোস্তাকিম ইসলাম (১৬)।
সে খোর্দ বোতলাগাড়ি এলাকার মন্টু ইসলামের ছেলে। ঢেলাপীর হাট সংলগ্ন একটি সাবান ফ্যাক্টরীর কর্মরত ছিল। স্থানীয়রা জানায়, সকাল নয়টার দিকে কয়েকজন কিশোর মিলে খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গি (চান্দিয়ার) ব্রীজ এলাকায় টিকটক করতে ব্রীজের উপর থেকে লাফ দিয়ে গোসল করছিলো। এ সময় মোস্তাকিম লাফ দেয়ার পর দীর্ঘ সময়েও পানির নিচ থেকে উঠে না।

বন্ধুদের চিৎকারে আশেপাশের লোকজন খোজাখুজি শুরু করে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ব্রীজ এলাকা থেকে প্রায় এক হাজার মিটার দুরে গিয়ে তাকে উদ্ধার করা সম্ভব হয়। এসময় গুরুত্বর অসুস্থাবস্থায় তাকে দ্রুত সৈয়দপুর এক’শ শয্যা হাসপাতালে নেয়া হয়।  সৈয়দপুর ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম জানান, নদীতে পানি কম থাকায় উপর থেকে লাফ দেয়ায় হয়তো মাথায় আঘাত পাওয়ায় আর ভেসে উঠতে পারেনি। তাছাড়া স্রোত থাকায় সে আহত ও ডুবন্ত অবস্থায় অনেকদূর ভেসে গেছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে বেশ দূরে গিয়েই তাকে নদীর পানিতে ডুবে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরপর দ্রুত হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তিনি বলেন, ছেলেরা টিকটক করার জন্য নদীতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ খাড়াভাবে লাফ দিয়ে সাতাঁর কাটছিলো।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি