ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

পিএপিএলে গোল্ডেন বার্ডস ইউনাইটেডের রঙিন সূচনা

প্রতিবেদক
admin
১৮ মে ২০২২, ৯:০০ অপরাহ্ণ

Link Copied!

জুবায়েদ মোস্তফা :

জমকালো আয়োজনের মাধ্যমে আজ অনুষ্ঠিত হয়েছে পাবলিক এডমিনিস্ট্রেশন প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী।

এতে অংশগ্রহণ করে গোল্ডেন বার্ডস ইউনাইটেডের বনাম ক্রিকেট হিটলার।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গোল্ডেন বার্ডস ইউনাইটেড।

দলের উদ্বোধনী দুই ব্যাটার জাহিদুল ইসলাম এবং রিপন ইসলাম দুর্দান্ত সূচনা এনে দেন।রিপন ইসলাম প্যাভিলনে ফিরলে পিচে আসেন আইকন খেলোয়াড় শাহরুখ রায়হান।কখনো মারকুটে আবার কখনো বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন। গোল্ডেন বার্ডসের অলরাউন্ডার সাগর সেন দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়।শেষ দিকে হিমাদ্রি হিমু কিছু রান যোগ করায় দল পোঁছে যায় ১১৫ রানে।

১১৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্রিকেট হিটলার। ইমরান গাজী এবং রিপন ইসলামের গতির ঝড়ে ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র ২৬ রান।৫ম ওভারে সাগর সেন বোলিং এ আসলে দেখা যায় বিপরীত চিত্র।মনজ মন্ডল তুলে নেয় ২৬ রান। তারপর একের পর এক বোলিংকে সমানে পিটিয়ে নিজের জাত চেনালেন মনজ মন্ডল।১১ তম ওভারে বোলিং এ আসেন ম্যাচের সফল বোলার ইমরান গাজী।তখন ক্রিকেট হিটলারের জয়ের জন্য প্রয়োজন ২ ওভারে ১০ রান। ইমরান গাজী ২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বিগ থ্রো এনে দেয় গোল্ডেন বার্ডস ইউনাইটেডকে। শেষ ওভারে সাগর সেনের ঠান্ডা মেজাজের বোলিংয়ে ম্যাচ টাই হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

শাহরুখ রায়হানের গতির ঝড়ে মাত্র ৭ রান তুলে সন্তুষ্ট থাকতে হয় ক্রিকেট হিটলারের মনজ মন্ডলকে। শাহরুখ রায়হান ব্যাটিংয়ে নেমেই ছয় হাঁকালে জয়ের কাছাকাছি চলে যায় গোল্ডেন বার্ডস ইউনাইটেড। পরের দুই বলে হেসে খেলে ২টি সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করেন গোল্ডেন বার্ডস ইউনাইটেড।

বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেন গোল্ডেন বার্ডস ইউনাইটেডের কোচ খেলোয়াড় এবং সমর্থকরা।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎