ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
admin
২৬ এপ্রিল ২০২২, ১:২৭ পূর্বাহ্ণ

Link Copied!

পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম এ মোতালিব ভুইয়া ঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে জাহিদুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত দশটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর উত্তর খেওয়া ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ইসলাম উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ,পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে জাহিদুল ইসলাম বাড়ির উঠানে খেলা করছিল।অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রবিবার রাত ১০ টার দিকে সোনাপুর উত্তর খেওয়া ঘাটের চেলা নদী পাড়াপাড়ের মাঝি আইন উদ্দিন চেলানদীর খেওয়া ঘাটে জাহিদুল ইসলামের মৃতদেহ ভাসতে দেখে। পরে তাকে সেখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি