ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজারে ৫ প্রতিষ্ঠানকে ১৪হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
admin
২৬ এপ্রিল ২০২২, ১:২৪ পূর্বাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুইয়া ঃ

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, ফল এবং ইফতার সামগ্রী ন্যায্য দামে এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মৃদল মোহন চন্দ ও দোয়ারাবাজার থানা পুলিশ ফোর্সের সহযোগিতায় অভিযান হয়।

সোমবার (২৫ এপ্রিল ) দুপুরে দোয়ারাবাজার উপজেলা সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী,মূল্য তালিকা টানানো না থাকায়, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মিশ্রিত খাবার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ১৪ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা ভোক্তা সংরক্ষরণ অধিদপ্তর সোমবার দুপুর দোয়ারাবাজারে অভিযান পরিচালনা করে। এসময় উৎস রেষ্টুরেন্টকে ৫ হাজার,মাতৃ স্টোরকে ২ হাজার,হেলাল স্টোরকে ২হাজার, ফয়সাল ষ্টোরকে ২ হাজার,হোসাইন ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সকলকে সচেতন করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষনের স্বার্থে তাদের এ অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার