ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সেন্টমার্টিনে আটকা পড়েছেন ঢাবির ৬০ জন শিক্ষক-শিক্ষার্থী

প্রতিবেদক
admin
৯ নভেম্বর ২০১৯, ১১:০১ অপরাহ্ণ

Link Copied!

আমজাদ হোসেন,স্টাফ রিপোর্টার :

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৬০ জন শিক্ষক-শিক্ষার্থী।

জানা যায়, গত ৪ নভেম্বরে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৫৩ জন ছাত্র, ৫ জন শিক্ষক এবং ২ জন কর্মচারী মোট ৬০ জনের একটি দল। ৫ নভেম্বর কক্সবাজার ভ্রমণের পর ৬ নভেম্বর সেন্টমার্টিনে যায় পর্যটক দলটি। বিপত্তি বাজে আসার আগ মুহূর্তে, ৮ নভেম্বর সকাল ৮টা থেকে কর্তৃপক্ষ সেন্ট মার্টিনের সঙ্গে সকল জাহাজ বন্ধ করে দেয় এবং আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়।
ঢাবির এই পর্যটক দলটি সেখানে নিরাপদে হোটেলে আছে বলে জানা যায়।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান, ‘এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর খুব উত্তাল। স্যারেরা আমাদের ভরসা দিলেও আমাদের খুব ভয় হচ্ছে। আমাদের অভিভাবকরা দুশ্চিন্তার মধ্যে আছে।’
এ ছাড়াও অন্য শিক্ষার্থীরাও এমন পরিস্থিতিতে আতঙ্কে আছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, ‘সেন্ট মার্টিনে ১২শর মতো পর্যটক আটকা পড়েছেন। বর্তমানে সেখানে ৪ নম্বর বিপদ সংকেত চলছে। এখনো সেখানে কোনো সমস্যা নেই, খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি। স্থানীয় ইউএনও ও চেয়ারম্যানরা সেখানকার পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন। সেখানে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি অনুকূলে আসলেই তাদের সেখান থেকে নিয়ে আসা হবে।’

আরও পড়ুন

৩০ মিনিটের ব্যবধানে ইসরায়েলে মিসাইল ছুড়লো ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান

জাবি ক্যাম্পাসে ঋতুরাজের রঙিন আসর

জাবির খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে পুর্ণ সমর্থন চীনের

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আল আকসায় তারাবি বন্ধ করলো ইসরাইল, হুঁশিয়ারি খতিবের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি