ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বড়াইগ্রামে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন কাল! প্রেস কনফারেন্সে ইউএনও মারিয়াম

প্রতিবেদক
admin
২০ মার্চ ২০২২, ২:০৯ পূর্বাহ্ণ

Link Copied!

দেলোয়ার হোসেন লাইফ
নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার দুইটি পৌরসভা ও ৭ ইউনিয়নে সরকারী ভর্তুকী মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য পাবেন ১৬৯৬৮টি পরিবার।

রবিবার থেকে সারাদেশের এক কোটি পরিবারকে টিসিবি পণ্য সরবরাহ করা হবে। তারই অংশ হিসেবে বড়াইগ্রামেও ৬টি ডিলারের মাধ্যমে অত্যাবশকীয় খাদ্য পণ্য সয়াবিন তেল, মসুরের ডাল, চিনি, ছোলা অল্প মূল্যে সরবরাহ করা হবে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোসা. মারিয়াম খাতুন এক প্রেস কনফারেন্স এর মাধ্যমে এই তথ্য জানান।

তিনি আরও জানান, রবিবার সকাল ১০টায় উপজেলার বনপাড়া পৌরসভার হল রুমে এই পণ্যের বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। ইতোমধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুবিধাভোগীদের নামের তালিকা চূড়ান্ত করেছে।

জানা যায়, প্রত্যেক টিসিবি পণ্যের কার্ডধারী ৫৫ টাকা ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি করে চিনি ও মসুরের ডাল, ১১০ টাকা লিটার দরে ২ লিটার করে সয়াবিন তেল এবং ৫০ টাকা কেজি দরে দুই কেজি করে ছোলা পাবেন। আগামী ২৭ মার্চ পর্যন্ত ও রোজার মধ্যে দুই দফায় এই পণ্য ক্রয় করতে পারবেন কার্ডধারীরা।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই প্রেস কনফারেন্স এ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সরকার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ গাজী, সাংবাদিক আব্দুল কাদের সজলসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

#

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার