ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নদীতে নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
admin
৯ মার্চ ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

পারভেজ সরকার- সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ি পূর্ব সাতবাড়ীয়া ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার জালাল বিষয়টি জানিয়েছেন।

রাজু আহমেদ (১৮) ও মাজিদুল (১২) পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝগ্রাম গ্রামের বাবু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সাব অফিসার জালাল জানান, রাজু ও মাজিদুল পূর্ব সাতবাড়ীয়া গ্রামে তাদের তাই মানিক হোসেনের বাড়িতে সোমবার ৭ মার্চ রাতে বেড়াতে আসেন। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে তাদের বিয়াই মনিরুল ইসলামের সঙ্গে তারা ফুলজোড় নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় ওই দুইভাই হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যায়। এদের মধ্যে মনিরুল স্থানীয়দের সহযোগিতায় রাজুর মরদেহ উদ্ধার করলেও অপর ভাই মাজিদুল নিখোঁজ হয়।

এদিকে, এলাকাবাসীর সহযোগিতায় মাজিদুলকে উদ্ধার চেষ্টা চালিয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে নিখোঁজ মাজিদুলের লাশ উদ্ধার করে। এঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি