ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হল সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে

প্রতিবেদক
admin
৮ মার্চ ২০২২, ১:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার:

যথাযথ মার্যাদায় আড়ম্বরপূর্ণভাবে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হল সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে।
সোমবার সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার শুরুতেই ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর ৭ মার্চ উপলক্ষ্যে আয়োজিত ছড়া পাঠ,আবৃত্তি, চিত্রাঙ্কন, নান্দনিক হস্তাক্ষর লেখা ও রচনা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লে. কর্নেল আবু হায়দার মো. আসাদুজ্জামান, পিএইচডি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তোলে ধরে বলেন,বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এখন ইউনেস্কো স্বীকৃত বিশ^ প্রামাণ্য দলিল যাতে বাঙালি জাতির আশা-আকাঙ্খা ফুটে ওঠে ও মুক্তিকামী বাঙালির মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথ উন্মোচিত হয়।

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার মাধ্যমে দেশগঠনে ভূমিকা রাখার আহবান জানান। পরিশেষে অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আড়ম্বরপূর্ণভাবে ঐতিহাসিক ৭ মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকম-লী, শিক্ষার্থী ও কর্মচারীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।।,

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার