ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

নওগাঁয় বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
admin
৫ মার্চ ২০২২, ১১:৩৪ অপরাহ্ণ

Link Copied!

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ সমাবেশ করেছে পত্নীতলা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। এ কর্মসূচীকে ঘিরে সকল ধরনের সহিংসতা রোধে কঠোর অবস্থানে ছিলো পুলিশ’সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার সকাল ১১ টায় পত্নীতলা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে একত্রিত হতে থাকে দলের নেতাকর্মীরা।

পত্নীতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও পৌর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন‍্যতম সদস‍্য খাজা নাজিবুল্লাহ চৌধুরী ।

এ ছাড়া বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য আবু তাহের চৌধুরী মন্টু, পৌর আহবায়ক কমিটির সদস‍্য ওবায়দুল ইসলাম নান্টু, উপজেলা মহিলাদলের অন‍্যতম সদস‍্য মৌসুমী সুলতানা সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মানুষের জীবন জীবিক আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বাড়ছে। অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারি দেন তারা।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :