ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

অবৈধ দোকান ঘর উচ্ছেদে বিক্ষুব্ধ জনতা ; ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে

প্রতিবেদক
admin
২৫ ফেব্রুয়ারি ২০২২, ৮:২১ অপরাহ্ণ

Link Copied!

(সুনামগজ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার গ্রাম্য বাজারে উপজেলা প্রশাসন কর্তৃক রাস্তা সম্প্রসারণ করার বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার নরসিংপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। থানা পুলিশ সংঘর্ষ থামাতে ১৭ রাউন্ড ফাঁক গুলিবর্ষন করে। এই সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, নরসিংপুর বাজারে দোকান ঘরের মালিকানা ও দখল নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ,সহকারী কমিশনার (ভূমি)ফয়সাল আহমেদ,দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর এর উপস্থিতিতে প্রশাসন পক্ষ থেকে নরসিংপুর বাজারের রাস্তা সম্প্রসারনের নিয়ে পরিদর্শন ও মাপযোগ করা হচ্ছিলো। এ সময় ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজন বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। এরপরই শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এসময় বাজারের কয়েকটি দোকান-পাঠ ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। এই সংঘর্ষের পর এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছেন। তবে এবিষয়ে উভয় পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাজারে রাস্তা সংলগ্ন দোকান ঘরের মালিকানা নিয়ে দুই পক্ষের পূর্ব বিরোধ ছিলো। এনিয়ে সংঘর্ষের পর সার্বিক পরিস্থিততি এখন শান্ত রয়েছে। ##

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার