সিডিএ চেয়ারম্যান হলেন বেলায়েত হোসেন
- আপডেট সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক আদেশে তাকে এক বছরের জন্য সিডিএ চেয়ারম্যাদের দায়িত্ব দেওয়া হয়।
আদেশে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত দেওয়া হয়েছে বেলায়েতকে।
পাশাপাশি আরেক আদেশে সিডিএ চেয়ারম্যান পদে এতদিন দায়িত্ব পালনকারী প্রকৌশলী নুরুল করিমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছিলেন।
সিডিএ চেয়ারম্যান পদে নতুন দায়িত্ব পাওয়া বেলায়েত হোসেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
ছাত্রজীবনে বেলায়েত ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন।


















