ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নীলফামারীতে নির্মাণাধীন ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
admin
১০ সেপ্টেম্বর ২০২১, ২:১৭ পূর্বাহ্ণ

Link Copied!

মো জহুরুল ইসলাম।
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় লিপটের জন্য তৈরি একটি ঘরে থেকে পানিতে ডুবে থাকা অবস্থায় ময়নুল হক(৩৬)নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে নীলফামারী সদর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল প্রায় ১০ টার দিকে নীলফামারী শহরের কিচেন মার্কেটের পাশে নির্মাণাধীন ভবন থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে নীলফামারীর সদর থানা পুলিশ।

নিহত ময়নুল হক সদর উপজেলা কুন্দুপুকুর ইউনিয়নের মধ্য শুটিপাড়া গ্রামের মমিন হোসেন এর ছেলে ও দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা হলে তারা জানান ময়নুল হক একজন ইপিজেড কর্মী ছিলেন আর কারখানা বন্ধ থাকার কারনে সে দুদিন হতে রাজমিস্ত্রীর কাজ করেন আর গতকাল বুধবার বিকেলে তার পেটের ব্যথার জন্য সে ওষুধ কিন্তে গেলে আর ফিরে আসে নাই।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত নিহত ময়নুল হকের বড় ভাই লাল বাবুর সাথে কথা হলে তিনি বলেন গতকাল রাত ১২ টা পযন্ত যখন আমার ভাই বাড়িতে আসলো না তখন আমার সন্দেহ হয় তাই আমি সকালে ভাইয়ের কর্মস্হল কিচেন মার্কেটের নির্মাণাধীন ভবনে খুঁজেতে থাকলে এক পর্যায়ে পানির হাউজে একটি হাত ভাসতে দেখে আমি থানায় বিষয় টি অবহিত করি এবং পরে দেখতে পারি সে আমার ছোট ভাই ময়নুল হক।
এদিকে উক্ত বিল্ডিং এর ঠিকাদার জনাব খলিলুর রহমানের ফোনে যোগাযোগ করা হলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়।

এদিকে ঘটনাস্থলে পরিদর্শন করতে আসা অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহাম্মদ মোখতারুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র ঘটনা স্হলে ছুটে আসি এবং ঘটনাটি নিয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।

এদিকে সদর থানার ওসি আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন যে বৃহস্পতিবার সকালে আমরা ঘটনা স্হল থেকে ময়নুল হকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আর ময়নাতদন্তের রিপোর্ট না আসা পযন্ত আমরা কোন রকম মন্তব্য করতে পারবো না ।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎