ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ভিশন
২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৬ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (১৮) নামের এক রাজমিস্ত্রি লেবারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মনসুর আলী মদন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজান সপ্তাহ খানেক আগে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার সুনামগঞ্জ সড়কের পাশে অবস্থিত রাজ্জাক ম্যানশনে রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজে যোগ দেয়। অন্যান্য শ্রমিকদের সাথে সে প্রতিদিন বিকেলে কাজ শেষ করে বিদ্যুতের সাহায্যে মটরদ্বারা পানি তুলে গোসল করতো। মঙ্গলবার বিকেলে কাজ শেষ করে বিদ্যুতের সাহায্যে মটরদ্বারা পানি তুলে গোসল করে বিদ্যুতের তার পেঁছিয়ে নেয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে আহত হয় মিজান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় কৈতক হাসপাতালে নেয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাজমিস্ত্রির ঠিকাদার আমীন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিল্ডিংটি স্থানীয় তকিপুর গ্রামের আক্তর হোসেন বাবুল এর। নিহত মিজান প্রায় ৬দিন ধরে অন্যান্য শ্রমিকদের সাথে এখানে রাজমিস্ত্রিদের হেলপার হিসেবে কাজ করতো। বিদ্যুতের সাহায্যে মটরদ্বারা পানি তুলে গোসল করার পর অসাবধানতা বশত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় এবং তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান জানান, তার ইউনিয়নে এমন দূর্ঘটনার সংবাদ পেয়ে তিনি কৈতক হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে চিকিৎসকের মুখে শুনেছেন শ্রমিকটি ইলেক্টিক শর্টে মারা গেছে। লাশ স্বজনরা তাদের বাড়িতে নিয়ে গেছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিনকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।

ছাতক থানার এসআই মহিন উদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারে কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার সদর থানা পুলিশ কর্তৃক নকল বিদেশি মদ প্রস্তুতকারক, নকল বিদেশী মদ তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ নকল বিদেশী মদ উদ্ধার

মানবিক শওকত হোসেনের উদ্যোগে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনে যুক্ত হলো নতুন অ্যাম্বুলেন্স

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

কক্সবাজারের সীমান্ত বাণিজ্যে বড় ক্ষতি: টেকনাফ স্থলবন্দর ও শাহপরীর দ্বীপ করিডোর বন্ধের প্রভাব

শত্রু চিনলে জীবন জয়

শত্রু চিনলে জীবন জয়

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

খুরুশকুলে বেপরোয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল, সেলিম, রুবেল গ্যাং, অনিরাপদ হয়ে উঠেছে খুরুশকুল।

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন ‎

বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বিজয় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ইতালী প্রবাসী শামীমকে সংবর্ধনা প্রদান