ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ভিশন
২৩ জুলাই ২০২১, ৬:০৭ অপরাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুইয়াঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৩ জুলাই)সকাল ১০ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাঘমারা গ্রামে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর নেতৃত্বে থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাগণ এবং গ্রামবাসির শ্রদ্ধা নিবেদন।

উল্লেখ্য উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাঘমারা গ্রামের মৃত সুন্নত আলী বেপারির পুত্র বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭০)বৃহস্পতিবার(২২ জুলাই)সকাল ১১ . ৩০ ঘটিকার সময় হঠাৎ বুকের ব্যাথা অনুভব হওয়ায় স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে বাড়ীতে আসার পর ১২.১০ ঘটিকায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

ইয়াছিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন

রাজধানীতে ৩.৬ মাত্রার ভুমিকম্প অনুভুত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে : ঈদগাঁওতে পতাকা ও জার্সি বিক্রির হিড়িক

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

মিঠাপুকুরে ডিজিটাল বিপ্লব: মাঠেরহাটে সব অনলাইন সেবা দিচ্ছে রাব্বী’র ‘আরকে অনলাইন সার্ভিস’