ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে (এল এ) মামলার শুনানি করা হবে- মামুনুর রশিদ

প্রতিবেদক
নিউজ ভিশন
৩০ মে ২০২১, ১২:৪৩ পূর্বাহ্ণ

Link Copied!

মহেশখালীতে প্রকল্প এলাকার ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৪ লক্ষ ৮৭ হাজার টাকা পেয়েছেন ৩২ টি পরিবার।

২৯ মে (শনিবার) দুপুর ১২ টার দিকে মহেশখালী মাতারবাড়ীর মজিদিয়া সুন্নিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে (এলও) মামলার এসব চেক বিতরণ এবং ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ।

এ সময় তিনি বলেন, আপনাদের কোন সমস্যা থাকলে নিজেরা সরাসরি অফিসে চলে আসবেন। দ্রুত চেক পাবার স্বার্থে নিজেদের মধ্যে কোন ছোটখাটো বিরোধ থাকলে তা নিজেরাই নিষ্পত্তি করার জন্য আহবান জানান।

তিনি আরো বলেন, প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে ( এল এ) মামলার শুনানি করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে কখন কোন উপজেলার মামলার শুনানি হবে তা ফেসবুকে বা বিজ্ঞপ্তির মাধ্যমে আগাম জানিয়ে দেওয়া হবে এবং কোন সমস্যা হলে বাইরের লোক দিয়ে তদবির না করে নিজেরাই যাতে জেলা প্রশাসককে অবহিত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ , মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর সোহেল এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার