ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নাটোরে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় কঠোর অবস্থানে পুলিশ ও জেলা প্রশাসন

প্রতিবেদক
নিউজ ভিশন
২৯ মে ২০২১, ১০:৫৮ অপরাহ্ণ

Link Copied!

নাটোরে এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে করোনা সংক্রমনের হার১৭ শতাংশ বৃদ্ধি পেয় ৩০ থেকে ৪৬.৬২ শতাংশে বেড়ে যাওয়ায় মাঠে নামে জেলা প্রশাসন সহ জেলা পুলিশ। শনিবার জেলা প্রশাসনের দুইটি মোবাইল টিম শহরের কানাইখালী, নিচাবাজার ও স্টেশন বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ী সহ বেশ কয়েক ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানসহ জেলা পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মাঠে নেমে আবারও মানুষের মাঝে মস্ক বিতরণ শুরু করছেন। একই দিন দুপুর ১২ টার দিকে শহরের কেন্দ্রিয় জামে মসজিদ এলাকা সহ ট্রাফিক মোড় এলাকায় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা পথচারীদের মাঝে মাস্ক বিতরন করেন।
এছাড়া নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন এবং সহকারী কমিশনার শরীফ শাওন অভিযান চালিয়ে মাস্ক না থাকায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪টি মামলায় ৯হাজার ৭’শ টাকা জরিমানা করেন।জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান করোনা সংক্রমনের হার হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার নাটোরে সবার্ধিক ৪৬ জন মানুষ করোনায় আক্রান্ত হন। এদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের আবুল কাশেম (৪৮) নামে একজন মারা যান। এনিয়ে শুক্রবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ১৭২৩ জন। মৃত্যু ২৩ জন। সুস্থ্য হয়েছেন ১৪৭৩ জন। বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন।জনসচেতনতা বাড়াতে মানুষকে মাস্ক পড়ার জন্য বলা হচ্ছে। আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে সহ সকলকে ঘরে থাকার জন্য বলা হচ্ছে। জনসচেতনতা বাড়াতে শহরে মাইকিং করা হচ্ছে।পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, সংক্রমন কমানোর জন্য মানুষকে সচেতন করতে যা যা করা প্রয়োজন তাই করা হবে।জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, যে হারে মানুষ সংক্রমিত হচ্ছে তা উদ্বেগজনক। মানুষকে ঘরে থাকতে অনুরোধ করা হচ্ছে। সংক্রমিত এলাকায় না যাওয়ার পরামর্শ দেয়া সহ পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হচ্ছে। সচেতনতা বাড়ানোসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং করা হচ্ছে। সংক্রমন না কমা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ